ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২২:০৯:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

খুলেছে ভারতীয় ভিসা সেন্টার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ১১ আগস্ট ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্থিতিশীল পরিস্থিতিতে চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের তিন ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস)।

আজ রোববার (১১ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, রোববার থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।

দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।

গত ৪ আগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস।