গঠনমূলক সমালোচনা করুন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
গণতান্ত্রিক উপায়ে সরকারের গঠনমূলক সমালোচনা করতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলীয় সংসদ সদস্যদের বলতে চাই, গণতান্ত্রিক সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাও গণতান্ত্রিক উপায়ে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর ৩টায় শুরু হয় একাদশ সংসদের উদ্বোধনী এই অধিবেশন।
শেখ হাসিনা বলেন, এর আগের সংসদে দেশবাসী দেখেছে, বিরোধী দলের উপস্থিতিতেও আমরা সংসদে চমৎকার পরিবেশ রেখেছিলাম। আমরা তাদের আস্থা অর্জন করতে পেরেছিলাম। এই সংসদকেও আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব, এটাই লক্ষ্য।
অধিবেশনে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখানে আমরা যারা প্রতিনিধি বসেছি, আমরা বিভিন্ন এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। আমরা তাদের প্রতিনিধি, সেই হিসেবেই আমরা দায়িত্ব পালন করব।
তিনি বলেন, আমরা সবসময় মনে রাখব, যারা আমাদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে তাদের সার্বিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ হবে আমাদের লক্ষ্য। আমরা দুর্নীতি ও মাদকমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়।
ড. শিরীন শারমিন চৌধুরী আবারও স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাই। আমি কথা দিচ্ছি, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











