ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৩:০২:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখতে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

আপডেট: ০৬:৪৩ এএম, ২১ আগস্ট ২০১৫ শুক্রবার

hasina_2_0_0 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে একটি শান্তিপূর্ণ নিরাপদ স্বদেশ ও সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ অব্যাহত রাখতে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ২১ আগস্টের হামলাকারী, পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং তাদের মদদদাতাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গীবাদের চির অবসান হবে। আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দেয়া গতকাল এক বাণীতে এ আহবান জানান। আগামীকাল ইতিহাসের ভয়াবহতম সেই কলঙ্কময় দিন দিন। ২০০৪ সালের এই দিনে তাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় প্রকাশ্য দিবালোকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জঙ্গি তৎপরতা বিরোধী সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের ধারাকে স্তব্দ করে দেওয়া। হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা। বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা। তিনি বলেন, তখন চারদিকে গ্রেনেড বিস্ফোরিত হচ্ছে। এর মধ্যেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মানববর্ম সৃষ্টি করে সেদিন তাকে রক্ষা করেন। আল্লাহতায়া’লার অশেষ রহমত ও জনগণের দোয়ায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে খুনীদের গ্রেনেড হামলার শিকার হয়ে শাহাদাতবরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী বেগম আইভি রহমানসহ সংগঠনের ২৪ জন নেতা-কর্মী। আহত হন পাঁচ শতাধিক নেতা-কর্মী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী। তাঁদের অনেকেই আজও পঙ্গুত্বের অভিশাপ বহন করছেন। অনেকে দেহে স্প্রিন্টার নিয়ে দুর্বিসহ জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের নারকীয় হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার হত্যাকারীদের রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে। হামলাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। অনেক আলামত ধ্বংস করে। তদন্তের নামে এই নারকীয় ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে। সত্য কখনও চাপা থাকে না। পরবর্তীকালে তদন্তে বেরিয়ে আসে বিএনপি-জামাত জোটের অনেক কুশীলব এই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট যখনই সরকারে এসেছে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের মদদ দিয়ে বাংলাদেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত থেকেছে। কিন্তু দেশের শান্তিপ্রিয় জনগণ বিএনপি-জামায়াত জোটের হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতিকে প্রত্যাখান করে পুনরায় ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করে। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯-২০১৩ মেয়াদ এবং ২০১৪ থেকে এ পর্যন্ত মোট সাড়ে ছয় বছরে তার সরকার হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিহত করে দেশে শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছে। বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। ইতোমধ্যে বাংলাদেশ নি¤œমধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবেন বলে প্রধানমন্ত্রী বাণীতে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি ২১ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা, তাঁদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং আহতদের গভীর সমবেদনা জানান।

এই বিভাগের জনপ্রিয়