গণধর্ষণের পর সন্তানসহ দীপুকে হত্যা করে ৪ ঘাতক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১০:২৮ এএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার
সিলেটে অপহরণের পর দীপু মালাকারকে (৩৫) গণধর্ষণ করে চার ঘাতক। পরে ভোর রাতে ৭ বছরের শিশু বিকাশ মালাকারসহ তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
হত্যার পর মরদেহ দু’টি সিলেটের ওসমানী নগরের একরাই হাওরে ফেলে রেখে যায় তারা। পরদিন রাতে চারজন গিয়ে মরদেহের ওপর লবণ ছিটিয়ে আসে-যাতে শনাক্ত করা না যায়।
মঙ্গলবার বিকেলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে তিন ঘাতক। তারা হচ্ছে- জখলু মিয়া (২২), নজরুল ইসলাম (২৭) ও জয়নাল মিয়া (২৭)।
জবানবন্দি গ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় আদালতের বিচারক নজরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
গত ২৪ মার্চ ওসমানীনগর উপজেলার একরাই হাওর থেকে শিশুসহ দুই সন্তানের জনক ওই নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দিপু মালাকার হবিগঞ্জের মাধবপুর মালাকার পাড়ার মৃত দেবেন্দ্র মালাকারের স্ত্রী।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, গত ১৭ মার্চ রাতে মাধবপুর থেকে বাসে করে শিশু সন্তানসহ ওসমানীনগরের গোয়ালাবাজারে এসে নামেন দীপু মালাকার। রাত ১০টায় সেখান থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য ইজিবাইকে ওঠেন। পথিমধ্যে চালক ও গ্রেফতার তিন ঘাতক মিলে ওই নারীকে অপহরণ করে। তারা শিশুসহ ওই নারীকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্বে একরাই হাওরে নিয়ে যায়।
‘পরে সেখানে তাকে প্রথমে জখলু মিয়া ধর্ষণ করে, এরপর ইজিবাইক চালক সিরাজ, তারপর নজরুল ও জয়নাল পালাক্রমে ধর্ষণ করেছে বলে জবানবন্দিতে স্বীকার করেছে। এক পর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে গলায় ওড়না পেচিয়ে দিপু মালাকারকে হত্যা করা হয়। এরপর শিশু বিকাশ মালাকারকে (৭) শ্বাসরোধ করে হত্যা করে এই চারজন।’
মরদেহ উদ্ধারের পর ২৬ মার্চ নিহতের বড় ছেলে বিজয় মালাকার বাদী হয়ে ওসমানীনগর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে সোমবার মধ্যরাতে উপজেলার গদিয়ারচর থেকে জখলু মিয়াকে গ্রেফতার করা হয়। সে উপজেলার গুল্মকাপন এলাকার জবেদ আলীর ছেলে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার হয় গদিয়ারচর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম এবং একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে জয়নাল মিয়া। হত্যাকাণ্ডে জড়িত ইজিবাইক চালক সিরাজুল এখনও পলাতক রয়েছে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











