গণমাধ্যমে নারীদের ধরে রাখা বড় চ্যালেঞ্জ: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন ডিআরইউর সাবেক নারী বিষয়ক সম্পাদক ও উইমেননিউজ২৪.কম-এর সম্পাদক আইরীন নিয়াজী মান্না
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, গণমাধ্যম একটি প্রসারিত সেক্টর। গণমাধ্যমে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। কর্মক্ষেত্রে নারীদের প্রবেশ আগের চেয়ে সহজ হলেও সেখানে নারীদের ধরে রাখা এখনও ‘বড় চ্যালেঞ্জ’।
তিনি আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে গণমাধ্যমে নারী-পুরুষ সমতাঃ বাস্তবতা ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, নারীদের কর্মে আসা এখন অনেক সহজ হয়েছে, কিন্তু সেই কর্মক্ষেত্রে নারীদের ধরে রাখাটা এখনও বড় চ্যালেঞ্জ। প্রতিটি প্রতিষ্ঠানে নারীদের কর্মক্ষেত্রে কাজ করার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সরকার নারীদের মাতৃত্বকালীন ছুটিসহ বহু ক্ষেত্রে অধিকার ও সুযোগ নিশ্চিত করে যাচ্ছে।
স্পীকার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আজ দৃশ্যমান। আর তিনিই নারী উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছেন। এসময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে সাহসিকতার সাথে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন সাবেক নারী বিষয়ক সম্পাদক আইরীন নিয়াজী মান্না, শাহানাজ শারমীন এবং ঝর্ণা মনি। সম্মাননা গ্রহণ করার পর সাবেক নারী সম্পাদকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্তমান নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল।
অনুষ্ঠানে নারী দিবস উপলক্ষে নারী সাংবাদিকদের লেখা নিয়ে প্রকাশিত সংকলন ‘কন্ঠস্বর’-এর মোড়ক উন্মোচন করেন স্পীকার।
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











