গত তিন সপ্তাহেই এক হাজার ৮২৩ ডেঙ্গু রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ২২ আগস্ট ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
করোনা মহামারির মধ্যেই দেশে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। চলতি বছরের সাত মাস ২১ দিনে দেশে ৭ হাজার ৭৫০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চলতি আগস্টের তৃতীয় সপ্তাহেই শনাক্ত হয়েছেন এক হাজার ৮২৩ জন। অর্থাৎ এই এক সপ্তাহেই ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে ২৩ শতাংশের বেশি। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫ জনের।
দেশে যেভাবে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে তা আশঙ্কাজনক বলছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ করে রাজধানী ঢাকায় ডেঙ্গু নিয়ে প্রতিদিনই পাল্লা দিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগের উল্টো সুর ঢাকার নগর কর্তৃপক্ষের। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রের দাবি, ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার জন্য জনসচেনতনার অভাবকে দায়ী করেছেন দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস।
শনিবার এক অনুষ্ঠানে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য-উপাত্ত মোতাবেক পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম।
এদিকে ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে দুই সিটির পক্ষ থেকে এডিস মশার লার্ভা ধ্বংস করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু কোনো উদ্যোগই কাজে আসছে না। করোনার পাশাপাশি প্রতিনিয়ত ডেঙ্গু রোগী বাড়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিদিন গত ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরা হয়। সংস্থাটির দেয়া তথ্যমতে, এ বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিন জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন। কিন্তু করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে যখন দেশের মানুষ দিশেহারা তখন জুলাই ও আগস্টে উদ্বেগজনকভাবে শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী। প্রতিদিন রোগী শনাক্ত হচ্ছে। সঙ্গে বাড়ছে মৃত্যুও।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৫০ জন। যেখানে গতবছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৪০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শনিবার দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন।
২০ আগস্টের তথ্য অনুযায়ী, সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হয় ২২১ জন, ১৯ আগস্ট ২৭০ জন, ১৮ আগস্ট ৩০৬ জন, ১৭ আগস্ট রোগী ভর্তি হন ৩২৯ জন, ১৬ আগস্ট ২২১ জন ও ১৫ আগস্ট ১৯৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের বেশিরভাগই ঢাকায় বসবাসকারী।
এদিকে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর তুলনায় মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বুধবার করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, দেশে এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় হাজার ৪৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সর্বমোট ২৬টি মৃত্যুর সংখ্যা আমরা রেকর্ড করেছি। আমরা যদি রোগীর সংখ্যার দিকে তাকাই তাহলে এই ৬ হাজার ৪৫০ জন রোগীর বিপরীতে এতো মানুষের মৃত্যু, এটি অত্যন্ত শঙ্কার কারণ।
-জেডসি
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,







