গফকে হারিয়ে ডব্লিউটিএ ফাইনালসের সেমিফাইনালে নসকোভা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০২ এএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
মৌসুমের শেষ টেনিস টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নসকোভা। মঙ্গলবার গ্রুপ পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের কোকো গফকে সরাসরি সেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন তিনি। একই দিনে জয়ের ধারায় ফিরেছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা।
ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠিত ম্যাচে অষ্টম বাছাই নসকোভা ৬-৩, ৬-৩ গেমে হারান গফকে। এ জয়ে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনালে উঠলেন উইম্বলডন চ্যাম্পিয়ন এই টেনিস তারকা।
ম্যাচে গফের দুর্বল সার্ভিসের সুযোগ কাজে লাগান নসকোভা। প্রথম সেটে চারবার প্রতিপক্ষের সার্ভিস ভেঙে এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেটের শুরুতেও গুরুত্বপূর্ণ ব্রেক আদায় করে নেন। শেষ পর্যন্ত নিজের নবম এসের মাধ্যমে ম্যাচের জয় নিশ্চিত করেন নসকোভা।
ম্যাচ শেষে নসকোভা বলেন, এ প্রতিযোগিতায় প্রতিটি জয়ই গুরুত্বপূর্ণ। গফের মতো প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে শেষ পয়েন্ট পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হয়েছে। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট বলেও জানান তিনি।
এদিকে দিনের অন্য ম্যাচে ইউক্রেনের মার্তা কোস্তিউককে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছেন পেগুলা। প্রথম ম্যাচে গফের কাছে হারের পর এ জয় পেলেন তিনি। অন্যদিকে টানা দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন কোস্তিউক।
গ্রুপের হিসাব অনুযায়ী, নসকোভার সঙ্গে সেমিফাইনালের বাকি একটি জায়গার জন্য লড়াই করছেন গফ ও পেগুলা। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নসকোভার মুখোমুখি হবেন পেগুলা। অন্যদিকে কোস্তিউকের বিপক্ষে খেলবেন গফ।
সূত্র: এএফপি
- পাকিস্তানে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার
- গফকে হারিয়ে ডব্লিউটিএ ফাইনালসের সেমিফাইনালে নসকোভা
- ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ
- রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান
- `নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক`
- মাদরাসায় আগুন:৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
- অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
- এবার মিস ইউনিভার্স মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা পেতে পারেন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- নাগরিক জীবনে গ্রামীণ খাবার জনপ্রিয় করা এক উদ্যোক্তা
- বন্যা আসার আগেই এআই জানাবে বিপৎসংকেত
- রাজধানীজুড়ে বাসে আগুন ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
- ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
- রাজধানীজুড়ে বাসে আগুন ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ
- মাদরাসায় আগুন:৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
- এবার মিস ইউনিভার্স মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা পেতে পারেন
- যার বিয়েতে আসবে ৪ লাখ অতিথি! কে এই তরুণী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- শহীদ নূর হোসেন দিবস আজ
- কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
- অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
- নাগরিক জীবনে গ্রামীণ খাবার জনপ্রিয় করা এক উদ্যোক্তা
- ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
- বন্যা আসার আগেই এআই জানাবে বিপৎসংকেত
- অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
- রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান







