গরম আসার আগেই পুড়ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
গ্রীষ্মকাল সবে শুরু। এর মধ্যেই প্রবল গরমে পুড়ছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ এলাকা। পরিসংখ্যান বলছে, বহু বছর এত উষ্ণ নভেম্বর দেখেননি এখানকার মানুষ। ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রদেশে তাপপ্রবাহের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আবহবিদেরা। সেই সঙ্গে রয়েছে দাবানলের আশঙ্কাও।
সরকারিভাবে ডিসেম্বরের প্রথম দিন থেকে গরম কাল শুরু হয় অস্ট্রেলিয়ায়। কিন্তু এবার নভেম্বরের শেষ থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। সিডনিতে গতকাল তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজও পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। শুধু সিডনিই নয়, নিউ সাউথ ওয়েলসের উত্তরে, কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্ব অংশে আগামী ৫-৬ দিন তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। সেখানে পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
এই পরিস্থিতিতে দাবানলের জন্য বাড়তি সতর্ক প্রশাসন। এ রকম শুষ্ক ও গরম আবহাওয়ায় জঙ্গলের বিস্তীর্ণ এলাকা পুড়ে বিপুল সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বন-জঙ্গলে যাতে কোনও ভাবে আগুন লাগানো না-হয়, তার জন্য মানুষকে আগে থেকেই সতর্ক করে রাখছে প্রশাসন। গরমে সুস্থ থাকতে সাধারণ মানুষকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে বলা হচ্ছে। নিজেদের পাশাপাশি পোষ্যদেরও আলাদা করে যত্ন নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন।
আবহবিজ্ঞানীদের কথায়, গরম কালে অস্ট্রেলিয়ার কিছু এলাকায় তাপপ্রবাহ নতুন কিছু নয়। কিন্তু গ্রীষ্মকাল শুরুর সঙ্গে সঙ্গে এই ধরনের সতর্কতা চিন্তা বাড়াচ্ছে পরিবেশবিদদের। গত বছরও প্রবল গরমে পুড়ে খাক হয়ে গিয়েছিল একরের পর একর জমি। মৃত্যু হয়েছিল ৩৩ জনের। সেই সঙ্গেই মারা গিয়েছিল প্রায় ১০০ কোটি গবাদি পশু। প্রধানমন্ত্রী স্কট মরিসন গত গরমের মরসুমকে তাই ‘ব্ল্যাক সামার’ আখ্যা দিয়েছিলেন। সূত্র : আনন্দবাজার
-জেডসি
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











