ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৬:৫২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

গরমে উপকারী কাঁচা আমের ভর্তা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৩ এপ্রিল ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাঁচা আমের ভর্তার নাম মুখে আনলেই কমবেশি সকলেরই জিভে জল চলে আসে। লবণ, মরিচের গুঁড়ো, চিনি অথবা গুড় মাখিয়ে কাঁচা আমের ভর্তা খাওয়ার মজাই আলাদা। তাছাড়া, কাঁচা আমের পুষ্টিগুণও অনেক।
এখন আমের মৌসুম। বাজারে কাঁচা আম পাওয়া যায়। অনেকে কাঁচা আমের আচার খেতে পছন্দ করেন। আবার কেউ কেউ কাঁচা আমের পাতুরি, তরকারিতে ব্যবহার করেন। কাঁচা আমের জুস শরীরের জন্য উপকারী।
কীভাবে বানাবেন কাঁচা আমের ভর্তা?
আম ২টি, চিনি ২ চামচ, লবণ পরিমাণ মতো, বিট লবণ আধা চামচ, কাসুন্দি ১ থেকে ৩ কাপ, কাঁচা মরিচ কুচি ২ থেকে ৩টি। প্রথমেই আমগুলো কুচি কুচি করে কেটে নিন। এরপর একে একে উপরের সব উপকরণ মিশিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে ভর্তা।