ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৪:৪১:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

গরুর মাংসের মুঠো কাবাব তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদের আয়োজনে, অতিথি আপ্যায়নে রাখতে পারেন মাংসের কাবাব। কাবাব বিভিন্ন ধরনের হয়ে থাকে। একেকটি তৈরির পদ্ধতি একেক রকম। আজ চলুন জেনে নেওয়া যাক গরুর মাংসের মুঠো কাবাব তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মাংসের কিমা-১/২ কেজি

পাউরুটি কুচি- ১/২ কাপ

পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

কাঁচামরিচ কুচি- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ

লবণ- স্বাদমতো

আদা বাটা- ১ চা চামচ

পুদিনাপাতা কুচি- ১ টেবিল চামচ

টমেটো সস- ২ টেবিল চামচ

সয়া সস- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

পাউরুটির টুকরোগুলো সয়াসসে ভিজিয়ে রাখবের। এরপর ভেজানো পাউরুটি, কিমা ও সব উপকরণ একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিন। এবার মাংসের মিশ্রণ কয়েক ভাগে ভাগ করে নিন। একেকটি ভাগ নিয়ে হাতের মুঠোয় চেপে চেপে কাবাবের আকৃতি দিন। এরপর গরম তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার মুঠো কাবাব।