ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ০:২৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

গরুর সেবায় জার্মান নারী পেলেন পদ্মশ্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ভারতে ২৫ বছর ধরে গরুর সেবা করে পদ্মশ্রী পেলেন এক  বিদেশিনী। নাম তার ফ্রেডেরিকে ইরিনা ব্রুনিং। তবে স্থানীয়দের কাছে তিনি সুদেবী মাতাজি।

সম্প্রতি ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে ঘোষণা হওয়া পদ্মশ্রী পুরস্কারের তালিকায়  এই জার্মান নারীর নাম রয়েছে। উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত অঞ্চলে থাকেন তিনি।

ভারতে গত বেশ কয়েক বছর ধরে বারবার শিরোনামে এসেছে গোরক্ষা, গোহত্যার মতো বিষয়গুলো। এমনকি গোহত্যার অভিযোগে গণপিটুনিতে মেরে ফেলার ঘটনাও ঘটেছে একাধিকবার। গরুর নিরাপত্তা, আশ্রয়ের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে উত্তরপ্রদেশ সরকার।

তবে এসবের অনেক আগে থেকেই সবার চোখের আড়ালে গরুদের সেবা-যত্ন করছেন এক জার্মান নারী। তাকেই এবার বেছে নেওয়া হয়েছে পদ্মশ্রী পুরষ্কারের জন্য।

কমপক্ষে ১৮০০ গবাদিপশুর লালন-পালন করেনে ইরিনা। গত ২৫ বছর ধরে এই একই কাজ করে আসছেন তিনি।

জানা গেছে, প্রথমে জার্মানি থেকে ভারতের মথুরায় এসেছিলেন ইরিনা। এখানে এসে গরুদের দেখে তার খুব মায়া হয়। গরুর প্রেমে ভারতেই থেকে যান।

বর্তমানে ৬১ বছর বয়স তার। তার অধীনে কাজ করছে ৬০ জন। তাদের বেতন দিতে মাসে ৩৫ লাখ টাকা খরচ হয়। এদের সবার কাজ অবলা গরুদের সেবা করা।

উত্তরপ্রদেশে সুরভী গৌশালা নিকেতন নামে একটি জায়গা তৈরি করেছেন তিনি। সেখানেই গরুদের উদ্ধার করে নিয়ে এসে আশ্রয় দেন ইরিনা।