গাঁজা সেবন করায় ৩ ছাত্রী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪১ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলে গাঁজা সেবনের অভিযোগে তিন ছাত্রীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ১৫ নভেম্বর হযরত বিবি খাদিজা হলে গাঁজা সেবন করেন তিন ছাত্রী। তারা ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর হলের আবাসিক শিক্ষার্থী কর্তৃক মাদক (গাঁজা) সেবন বিষয়ক সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশমালা পর্যালোচনা করে হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সার্বিক সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে গত ২৭ নভেম্বর জরুরি সভায় আনা অভিযোগ প্রমাণিত শিক্ষার্থীদের তিন দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাস্তিপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন হল প্রশাসনকে অবহিত না করে অবৈধভাবে হলে অবস্থান করায় অতিরিক্ত এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধভাবে আর কাউকে হলে তোলা হবে না। সকল কিছু পর্যবেক্ষণ করার পরই কোনো শিক্ষার্থীকে হলে ওঠানো হবে।’
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







