ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৯:৫৪:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

গাইবান্ধায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ পিএম, ২৪ মে ২০২৫ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে কলাগাছের ভেলা নিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৩টার দিকে পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামের ড্রিমল্যান্ড পলাশবাড়ী ফায়ার স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।

দুই শিশু হলো- বৈরী হরিণমারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ (৬) ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে লাবিব (৭)।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের জলাশয়ে কলাগাছের ভেলা বানিয়ে সেটায় চড়ে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায় তারা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর তিনটার দিকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।’