গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন, আটক ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৪৫ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
সাতক্ষীরায় আনোয়ারা নামে এক গৃহবধূকে বাড়ির আঙিনায় গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার সদর উপজেলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বামী কাবিল ও ভাশুর হাবিলকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূ আনোয়ারা খাতুনকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানান, যৌতুকসহ নানা কারণে স্বামী কাবিল আনোয়ারাকে প্রায়ই মারধর করতো। আজ সকালে ভাত খাওয়া নিয়ে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় তার স্বামী এবং ভাশুর তাকে গালাগাল দেন। ক্ষোভে ও দুঃখে আনোয়ারা বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে হাবিল ও কাবিল তাকে বাড়ির উঠানে একটি আমগাছে রশি দিয়ে বেঁধে লাঠি, রড ও ঝাঁটা দিয়ে মারধর শুরু করেন।
তারা জানান, এ সময় গৃহবধূ আনোয়ারার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও হাবিল-কাবিলের ভয়ে তাকে কেউ মুক্ত করতে সাহস করেনি। এক পর্যায়ে স্থানীয় ইউনিয় পরিষদ (ইউপি) সদস্য কামরুল ইসলাম ওই বাড়িতে পৌঁছে পুলিশে খবর দেন। তিনি পুলিশের উপস্থিতিতে আনোয়ারার বাঁধন খুলে তাকে মুক্ত করে দেন। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) অচিন্ত্য কুমার বলেন, স্বামী ও তার ভাইকে আটক করা হয়েছে। বিষয়টি স্বামী ও স্ত্রীর বিরোধের ব্যাপার। আমরা দেখবো কি করতে পারি।
এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, বিষয়টি খুবই দূ:খজনক। অপরাধী দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা



