গাজীপুর শিশুপল্লীতে অন্যরকম ঈদ
গাজীপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৫৬ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার
কারও মা-বাবা নেই, কারও মা-বাবা আছে কিন্তু পরিবারে ছিল অবহেলিত, কেউবা স্বামীহারা-বিধবা। একটা সময় তারা সমাজের সুবিধাবঞ্চিত থাকলেও গাজীপুরের শ্রীপুরের শিশু ল্লী প্লাসের কল্যাণে এখন তাদের চোখে মুখে স্বপ্নের আবহ। শিশুপল্লী প্লাস তাদের ঈদ আনন্দের কোনো কমতি করেনি।
শিশুপল্লী প্লাস কর্তৃপক্ষ আয়োজিত দিনভর নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের খেলাধুলা, গান বাজনা ও নানা ধরনের বিনোদনের মধ্যে কেটেছে এতিম অনাথ শিশুদের ঈদের পুরোদিন। রাখা হয়েছিল বিশেষ খাবারের ব্যবস্থাও। শিশুপল্লী প্লাসে থাকা সকলকে দেয়া হয়েছে নতুন কাপড়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে ১৯৮১ সালে বিট্রিশ নাগরিক পেট্রেসিয়া কার প্রায় ৫১ বিঘা জমির উপর এই শিশুপল্লী প্লাস গড়ে তুলেন। শুরু থেকে অনাথ শিশুদের আশ্রম হিসেবে গড়ে তুললেও এতে সমাজের অবহেলিত মায়েদেরও স্থান হয়। পরে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রতিটি সদস্যকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা হয়। এ পর্যন্ত প্রায় ৪ হাজার সদস্যকে পুনর্বাসন করা হয়েছে এখানে। বর্তমানে শিশু পল্লীতে ১৪০ জন মা ও ২৭০ জন শিশু রয়েছে। অবহেলিত বিধায় ১০টি পরিবারও রয়েছে এখানে।
সবুজ-শ্যামল আম-কাঁঠাল গাছে ঘেরা সবুজের এই বেষ্টনীতে শিশু ও মায়েদের থাকার জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। শিক্ষার জন্য একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। রয়েছে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ও চিকিৎসা সেবার জন্য কেন্দ্র। শিশুপল্লীটি এখন একটি পুনর্বাসন কেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে। শিশু ও মায়েদের ব্যবস্থাপনার জন্য রয়েছে প্রায় দেড় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। গত বছর শিশু পল্লী প্লাসের প্রতিষ্ঠাতা পেট্রেসিয়া কারকে মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন।
ঈদের দিন দুপুরে কথা হয় ১৮ বছরের তরুণ হানিফের সঙ্গে। তিনি জানান, তার বয়স যখন চার বৎসর তখন ময়মনসিংহ থেকে হারিয়ে যান। পরে ২০০৪ সালে তার স্থান হয় এই শিশুপল্লীতে। মা-বাবা ছাড়া তার জীবনের অধিকাংশ ঈদ কেটেছে শিশুপল্লী প্লাসে। প্রথম প্রথম বাবা-মায়ের অভাব অনুভূত হলেও এখন এই আশ্রমে থাকা কর্মকর্তারাই এ অভাব পূরণ করছেন।
হানিফ সাভারের সিআরপিতে ফিজিওথেরাপিতে লেখাপড়া করছেন। দীর্ঘদিনের স্মৃতি বিজরিত শিশুপল্লী প্লাসে থাকা সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করার জন্য এখানে এসেছেন। ঈদের দিন সকাল থেকেই সবার সঙ্গে অনেক আনন্দ করছেন। তবে এখনও স্বজনদের ফিরে পাওয়ার স্বপ্ন রয়েছে তার।
শিশুপল্লী ঘুরে দেখা গেছে, রং-বেরংয়ের ঈদের নতুন জামা-কাপড় পরা কোমলমতি ছোট ছোট শিশুরা বেলুন ও বিভিন্ন খেলনা নিয়ে খেলা করছে। শিশুদের চোখে মুখে ফুটে উঠেছে ঈদের আনন্দ। দুপুরের খাবারের জন্য বারবার ডেকেও তাদের পাওয়া যাচ্ছে না। যে যার মতো বিভিন্ন ধরনের খেলায় মগ্ন।
পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি অসুস্থ হওয়ায় সংসারের পাঁচ সন্তান নিয়ে হাল ধরার কোন ব্যবস্থা না থাকায় রংপুরের আমেনা খাতুনের স্থান হয়েছে এই পুনর্বাসন কেন্দ্রে। নিজে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ নিলেও তার সন্তানরা এই কেন্দ্রেই লেখাপড়া করছেন। ঈদের আনন্দের বিষয়ে তিনি জানান, ঈদের আগেই আমাদের নতুন নতুন কাপড় দেয়া হয়েছে। সকাল থেকেই চলছে নানা ধরনের বিনোদন। বিশেষ খাবারের ব্যবস্থা তো রয়েছেই।
শিশুপল্লী প্লাসের কর্মকর্তা প্রদীপ রোজারিও জানান, বিভিন্ন উৎসবের দিনগুলোতে প্রতিষ্ঠাতা পেট্রেসিয়া কার নিজেই আশ্রিতদের সঙ্গে বিভিন্ন বিনোদনে শরীক হন। নিজের হাতে তাদের খাবারের ব্যবস্থা করেন। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি।
তিনি আরও জানান, এই কেন্দ্রে আসা সবাই সমাজে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। তবে বিভিন্ন উৎসবে তাদের আনন্দের কোনো ঘাটতি রাখা হয় না। এবার ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে নতুন জামা-কাপড় দেয়া হয়। বিনোদনের জন্য বিভিন্ন ইভেন্ট ও বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
শিশুপল্লী প্লাসের চেয়ারম্যান সৈয়দ শামসুল আলম চৌধুরী জানান, এখানে শুরু থেকে অনেক মা ও শিশুদের আশ্রয় দিয়ে স্বনির্ভর হিসেবে গড়ে তোলা হয়েছে। বিভিন্ন ধর্মের লোকজনের জন্য এখানে আলাদাভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

