গাজীপুরে গৃহবধূকে হত্যা; স্বামীসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নিহতের স্বামী মিজানুর রহমান, জা ও স্বামীর বড় ভাই।
নিহত তানজিলা আক্তার মেরিন নেত্রকোনার যুগীরগোপা এলাকার জালাল উদ্দিনের মেয়ে।
নিহতের বাবা জালাল উদ্দিন বলেন, তার কৃষি ডিপ্লোমা পড়ুয়া মেয়ে তানজিলাকে ৭ মাস আগে টঙ্গী পূর্ব থানাধীন চেরাগআলী এলাকার বাসিন্দা মিজানুর রহমানের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই ছোটখাটো নানা বিষয় নিয়ে স্বামী, জা, ভাসুর তানজিলাকে মারধর করতো।
গতরাত সোমবার ১০টার দিকে জা-য়ের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে তানজিলাকে মারধরের পর শ্বাসরোধ করা হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তানজিলাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন বলেন, নিহতের গলায় দাগ আছে। ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে; নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাসুর, জা ও স্বামীকে আটক করা হয়েছে।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



