গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন, নারী-শিশুসহ নিহত ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
গাজীপুর মহনগরের ইসলামপুর এলাকায় কফিলউদ্দিনের ভাড়া বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এক অগ্নিকান্ডে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের চারজন নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. শাহ আলম (৩৮), তার স্ত্রী মনিরা বেগম (৩০) তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালির বাউফল থানা এলাকায়।
নিহত দম্পতি স্থানীয় রেনেসা এপারেলস নামের পোশাক কারখনায় যথাক্রমে কোয়ালিটি ইন্সপেক্টর ও অপারেটর ছিলেন। জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।
গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, বুধবার রাতে নিজেদের বসত ঘরের এক পাশে গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন স্ত্রী মনিরা। এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে প্রচন্ড বেগে গ্যাস বের হয়ে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। মুহুর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে টিনশেড ঘর ও ঘরের সব মালামাল পুড়ে গেছে। এসময় ঘরে থাকা শিশু ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে এবং বাকিরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



