ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১০:৫০:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

গারো তরুণী ধর্ষণ: দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট: ১২:১৬ পিএম, ২৩ আগস্ট ২০১৫ রবিবার

rape_80064 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর কুড়িলে গারো তরুণীকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ধর্ষণের ঘটনায় দু’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে  যে দুজনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন আশরাফ ওরফে তুষার (৩৫) ও জাহিদুল ইসলাম ওরফে লাভলু (২৬)।
মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এএসপি আজমিলা নাসরিন চৌধুরী রবিবার বিকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের জিআর (সাধারণ নিবন্ধন) শাখায় অভিযোগপত্রটি জমা দেন।
ধর্ষণের শিকার তরুণী যমুনা ফিউচার পার্কে একটি পোশাকের দোকানে কাজ করতেন।