গার্মেন্টসের মজুরি, সরকারের পদক্ষেপের প্রশংসা ইইউ’র
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
ছবি : সংগ্রহ করা
গার্মেন্টস শ্রমিকদের জীবন মান উন্নয়ন এবং তাদের মজুরি বিষয়ে সৃষ্ট শ্রম অসন্তোষ নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আজ রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনসে তেরিস্ক সৌজন্য সাক্ষাতে এ প্রশংসা করেন।
রাষ্ট্রদূত সুষ্ঠ ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করণ এবং শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকারের এ সব উদ্যোগকে স্বাগত জানান।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ইইউ রাষ্ট্রদূতকে নিম্নতম মজুরির দ্রুত গেজেট প্রকাশ, শ্রম পরিস্থিতি মনিটরিং এর জন্য দেশের শ্রমঘন এলাকায় মন্ত্রণালয়ের উদ্যোগে ২৯টি কমিটি গঠন এবং শ্রমিকদের বিভিন্ন অভিযোগ গ্রহণের জন্য যে পাঁচ ডিজিটের হট লাইন চালু করতে যাচ্ছে সে বিষয়েও অবহিত করেন।
আলোচনাকালে গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্য দেয়া ইইউ এর বিভিন্ন সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গার্মেন্টস শিল্পের বাইরে অন্যান্য খাতেও কারিগরী সহযোগিতার আহ্বান জানান।
আগামীতে শুধু গার্মেন্টসই নয় অন্যান্য সব ক্ষেত্রেও সহযোগিতার পরিমাণ বৃদ্ধি পাবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সাসটেনিবিলিটি কমপ্যাক্টের বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।
শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশে ইইউ এর বাণিজ্য উপদেষ্টা আবু সৈয়দ বেলালসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






