গাড়ির ধাক্কায় ছাত্রলীগ নেত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার
বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় ফারমিন আক্তার মৌলি নামে এক ছাত্রলীগ নেত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা থেকে নিজ বাড়ি পিরোজপুরের নাজিরপুরে ফেরার পথে চিতলমারীর কুইনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারমিন মৌলি ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাবা নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন।
মৌলি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন।
জানা যায়, ঢাকা থেকে বাসে করে নাজিরপুর আসার পথে মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নামেন মৌলি। পরে রাত ৮টার দিকে তিনি তার এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে নাজিরপুরে ফিরছিলেন। পথে চিতলমারীর কুইনা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে যান মৌলি। গুরুতর আহত অবস্থায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মৃত্যু হয়। এ সময় তাকে বহন করা মোটরসাইকেল চালক মো. রাকিবুল হাসানও গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুনির বলেন, তার মরদেহ নাজিরপুর নিয়ে আসা হয়েছে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



