ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৯:২৪:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

গায়ক ইলিয়াসের বিরুদ্ধে নায়িকা সুবাহ’র মামলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিয়ের এক মাস না পেরুতেই তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারই স্ত্রী অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, যৌতুক চেয়ে মারধরের অভিযোগে সোমবার (৩ জানুয়ারি) দিনগত রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবাহ, মামলা নং-০১। মামলাটির তদন্ত কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।