গুগল ম্যাপে জানা যাবে টোলের খরচ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
নিত্য নতুন সব ফিচার যুক্ত হচ্ছে গুগল ম্যাপে। সেই ধারবাহিকতায় এবার যুক্ত হচ্ছে চমকপ্রদ ও কার্যকরি একটি ফিচার। নতুন এই ফিচার উন্মুক্ত হলে গুগল ম্যাপ থেকেই জানতে পারবেন টোল প্লাজার খরচ সম্পর্কে। ফলে বাড়তি ঝামেলাও কমবে, একই সঙ্গে গন্তব্যের খরচ সম্পর্কেও প্রাথমিক ধারণা নেওয়া যাবে।
নতুন এই ফিচার যুক্ত হওয়ার ফলে ম্যাপে গন্তব্যের শুরু এবং শেষ জায়গার নাম লিaখে সার্চ দিলে যাতায়াতের সব খরচ হিসাবে করে বলে দেবে গুগল। এছাড়াও টোল সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও আপনার স্ক্রিনে ভেসে উঠবে। স্থানীয় টোল কর্তৃপক্ষের সাহায্যেই এই তথ্য দেওয়া হবে।
নগদ লেনদেন এড়াতে বর্তমানে টোল প্লাজাগুলোতে ফাসট্যাগ ব্যবহার করা হয়। এই কার্ডটি গাড়িতে লাগানো থাকলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকেই টাকা কেটে যায়। ফলে সঙ্গে নগদ না থাকলেও সমস্যা হয় না। আর এবার গুগল ম্যাপই বলে দেবে আপনার গন্তব্যে পৌঁছতে কত খরচ হবে। তা জেনে নিয়েই ঠিক করতে পারবেন, সেই রাস্তা দিয়েই যাবেন নাকি বিকল্প পথ ধরবেন।
এবার জেনে নেওয়া যাক কীভাবে গুগল ম্যাপ ওপেন করে জেনে নিতে পারবেন গন্তব্যে পৌঁছতে আনুমানিক খরচ কত-
গুগল ম্যাপে গিয়ে ডানদিকে উপরের তিনটি ডটে ক্লিক করুন। সেখান থেকে রুট অপশনটি বেছে নিন। যদি টোল এড়িয়ে যেতে চান তাহলে ‘avoid tolls’ অপশনটি বেছে নিতে পারেন। গুগলের তরফে জানানো হয়েছে, ভারত, আমেরিকা, জাপান ও ইন্দোনেশিয়ার মোট ২ হাজারটি টোল প্লাজার সঙ্গে যুক্ত হয়ে এই ফিচার চালু করা হবে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন।
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি


