ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:২৯:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শেষ হবে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৪ আগস্ট ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে (জিএসটি গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়) ২০২২-২৩ শিক্ষাবর্ষে দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শেষ হবে আজ শুক্রবার। এর আগে, গত মঙ্গলবার ভর্তি শুরু হয়েছে।
গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ১ থেকে ৪ আগস্টের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলবে গত ১ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
মূল কাগজপত্র ২ থেকে আগামীকাল ৫ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে জমা দেওয়া যাবে। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তি করা বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
এর আগে প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলেছে ২৫ জুলাই পর্যন্ত।