গুচ্ছের ফাঁকা আসনে ভর্তি, আগ্রহীদের সম্মতি দেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ১ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি হতে অপেক্ষমাণ তালিকায় থাকা আগ্রহীদের সোমবার (২ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্মতি জানানোর জন্য নির্দেশ দিয়েছে ভর্তি কমিটি।
রোববার (১ অক্টোবর) সকালে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চার ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শূন্য কিছু আসন পূরণে ‘বিশেষ ধাপে’ শিক্ষার্থী ভর্তি করানো হবে। এতে আগ্রহীদের সম্মতি জানাতে হবে। সম্মতি দেওয়ার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে ঢুকে জিএসটি স্টুডেন্ট প্যানেলে লগইন করতে হবে। এরপর সেখানে থাকা ‘ইয়েস’ বাটনে ক্লিক করতে হবে।
এ ছাড়াও ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ ওয়েবসাইটে পাওয়া যাবে।
গত ২১ আগস্ট ছিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও ফি জমা দেওয়ার শেষদিন। এরপর ২২ আগস্ট জমা নেওয়া হয় মূল কাগজপত্র।
এরপর শুরু হয় সবগুলো বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ক্লাস। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দেড়মাসের বেশি সময় ধরে ক্লাস চলছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও প্রায় ২ হাজার ২০০ আসন শূন্য রয়েছে। এ নিয়ে সমালোচনার মুখে অবশেষে ‘বিশেষ ধাপ’ উল্লেখ করে চলতি বছর শেষবারের মতো শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






