গুজবের বিষয়টি নওশাবা স্বীকার করেছেন : র্যাব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৩২ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার
উত্তরার একটি শুটিং স্পট থেকে ফেসবুক লাইভে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।
শনিবার রাত একটার দিকে র্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান।
মুফতি মাহমুদ খান বলেন, নওশাবা ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়ানোর পর আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করি। পরে শনাক্ত করে উত্তরার একটি শুটিং স্পট থেকে রাত দশটায় নওশাবাকে আটক করে র্যাব-১ কার্যালয়ে নিয়ে আসা হয়।
তিনি বলেন, নওশাবা ভিডিওতে এমনভাবে শিক্ষার্থীদের চোখ উপড়ে ফেলা এবং শিক্ষার্থী মৃত্যুর কথা বলে, এতে মনে হয়েছে নওশাবা ঘটনাস্থল জিগাতলায় ছিলেন। তিনি অস্থির হয়ে ছোটাছুটি করছিলেন আর আশেপাশে তাকাচ্ছিলেন। সবাইকে রাস্তায় নেমে আসারও আহ্বান জানাচ্ছিলেন। কিন্তু সেসময় তিনি উত্তরার একটি শুটিং স্পটে ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি গুজবের বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও জানান, রুদ্র নামে এক ছেলের সঙ্গে গত ৩ আগস্ট তার পরিচয় হয় শাহবাগে। তারপর থেকে রুদ্রের সঙ্গে তার যোগাযোগ হয় এবং চলমান আন্দোলন সম্পর্কে আপডেট জানতে পারেন। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করবো। তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, একটি মহল গুজব ছড়িয়ে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে। গুজব ছড়ানোর বিষয়ে তারা এমন ব্যক্তিকে সিলেক্ট করছে, যেন তার কথা মানুষের কাছে সত্য মনে হয়। যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে শনিবার রাতে নওশাবাকে উত্তরা এলাকা থেকে আটক করে র্যাব-১ ব্যাটালিয়ন। পরে জিজ্ঞাসাবাদের জন্য রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১ এর কার্যালয়ে আনা হয় নওশাবাকে। এরপরই আটক নওশাবাকে গ্রেফতার করার কথা জানায় র্যাব।
উল্লেখ্য, শনিবার বিকেলে কাজী নওশাবা আহমেদ ফেসবুক লাইভে এসে জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় চার জনের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার খবর জানান। তিনি ফেসবুক লাইভে এসে বলেন, ‘আমি কাজী নওশাবা আহমেদ, আপনাদের জানাতে চাই, জিগাতলায় আমাদের ছোট ভাইদের (শিক্ষার্থী ইঙ্গিত করে) একজনের চোখ তুলে ফেলা হয়েছে। আর চারজনকে মেরে ফেলা হয়েছে। একটু আগে ওদের অ্যাটাক করা হয়েছে। ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান। তারা জিগাতলায় অবস্থান করছে। আপনারা এখনই রাস্তায় নামেন। বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যান, এটা আমার রিকোয়েস্ট। বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় আছে। আপনারা প্লিজ কিছু একটা করেন। আপনারা সবাই একসাথে হোন।’
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ









