গুজরাটে করোনা হাসপাতালে আগুন, নিহত ৮ রোগী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতের গুজরাটের এক কোভিড হাসপাতালে আগুন লেগে ৮ রোগীর মৃত্যু হয়েছে। এরইমধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাকী রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) নভরঙ্গপুরার শ্রে হাসপাতালে ভোররাত ৩টা নাগাদ হাসপাতালের আইসিইউ থেকে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দুই ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা গেছে, বেসরকারি এই মাল্টিস্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৩টা নাগাদ হাসপাতালের আইসিইউ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে তা চোখে পড়ে হাসপাতালের প্রহরীদের।
অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আইসিইউ ও তার আশপাশের ওয়ার্ডগুলিতে। আতঙ্কে চেঁচামেচি শুরু করেন রোগী এবং হাসপাতালে অবস্থান করা মানুষেরা। এরইমধ্যে খবর যায় ফায়ার সার্ভিসে। খবর পেয়েই ঘটনাস্থলে সদলবলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আইসিইউ থেকে রোগীদের উদ্ধারের আগেই পুড়ে যান আটজন। বাকি রোগীদের সুস্থভাবে আগুনের গ্রাস থেকে বের করতে হাসপাতাল কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা চালায়। পরবর্তীতে পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় রোগীদের হাসপাতালের বাইরে নিয়ে আসা সম্ভব হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের শরীরের অর্ধেকের বেশি ঝলসে গিয়েছিল। দ্রুত তাঁদের চিকিৎসাও শুরু করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। সকালে মৃত্যু হয় আটজনেরই।
আহমেদাবাদের বি ডিভিশনের অ্যাসিস্টেন্ট কমিশনার অফ পুলিশ এলবি জালা বলেন, এই ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। মাঝরাতে লাগে আগুন। এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বাকি রোগীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
-জেডসি
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











