ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১১:৩০:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

গুলশানে অবৈধ বারে অভিযান; বিপুল মদ-বিয়ার জব্দ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের হর্স অ্যান্ড হর্স নামের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও সিসা জব্ধ করা হয়েছে। গতকাল বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই অভিযান চালায়। অভিযানের সময় রেস্তোরাঁর ব্যবস্থাপক মনির হোসেন ও ক্যাশিয়ার সরোয়ার আলমকে গ্রেফতার করা হয়। হর্স অ্যান্ড হর্স নামের রেস্তোরাঁটি গুলশান ১ নম্বরে অবস্থিত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চল গুলশানের কর্মকর্তারা রেস্তোরাঁটিতে অভিযান শুরু করেন। দিবাগত রাত ১২টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানকালে কর্মকর্তারা রেস্তোরাঁয় বিপুল পরিমাণ মদ, বিয়ার ও সিসার অবৈধ মজুত দেখতে পান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রেস্তোরাঁটি থেকে ২০৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮১০ ক্যান বিয়ার, ২ কেজি নিষিদ্ধ সিসা ও ৩টি হুক্কা জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান অঞ্চলের পরিদর্শক শামসুল আলম আজ বৃহস্পতিবার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তারা রেস্তোরাঁটিতে অভিযান পরিচালনা করেন। রেস্তোরাঁটি অনুমোদন ছাড়াই বিদেশি মদ, সিসা ও বিয়ার বিক্রি করে আসছিল।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় মামলা করা হয়েছে বলে জানান শামসুল আলম। গ্রেফতার দুই ব্যক্তিকে থানায় হস্তারের প্রক্রিয়া চলছে।

-জেডসি