ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৬:৪৬:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

গুলশানে স্পা সেন্টারে অভিযান, নারীসহ গ্রেপ্তার ২৮

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের অ্যাপেল থাই স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১২ জন পুরুষ ও ১৬ জন নারীকে আটক করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তিনি বলেন, এই স্পা সেন্টারে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন শােষণ ও নিপীড়নমূলক কাজ চলে আসছিলো।

গুলশান থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায় ওই স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্পার নামে এই সেন্টারকে অসামাজিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় ১২ জন নারী ও ১৬ জন পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরােধ ও দমন আইনে মামলা করেছেন গুলশান থানার এসআই মাে. ওলিয়ার রহমান।

-জেডসি