ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২০:২৪:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

গুলশানের স্পা সেন্টারে অভিযান, ১৬ নারীসহ আটক ১৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

রাজধানীতে একের পর এক জুয়ার আসর ও ক্যাসিনোতে অভিযানের পর এবার স্পা সেন্টারগুলোতে অভিযান শুরু করেছে পুলিশ। আজ রোববার রাত ৯টার দিকে গুলশানের নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলায় অবস্থিত তিনটি স্পা সেন্টারে এ অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ১৬ জন নারী ও তিন জন পুরুষকে আটক করে পুলিশ।

স্পা সেন্টারগুলো হলো- লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা ও রেডিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ আছে সেখানে স্পার পাশাপাশি অসামাজিক কার্যক্রম পরিচালনা হয়। এ অভিযোগ ক্ষতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সেখান থেকে ১৬ জন নারী ও ৩ জন পুরুষ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।