গুলিবিদ্ধ শিশুটির জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠিত
আপডেট: ০৯:২৮ এএম, ১ আগস্ট ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মার্তৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।
শনিবার (০১ আগস্ট) ঢামেকের শিশু বিভাগের (এনআইসিইউ) প্রধান প্রফেসর আবিদ হোসেন মোল্লাকে প্রধান করে ১০ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।
ঢামেকের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক কাজল উইমেননিউজকে জানান, এর আগে আট সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড ছিল। আজ সকালে এটিকে ১০ সদস্য বিশিষ্ট করা হয়েছে।
শিশুটির ব্যাপারে তিনি বলেন, ওর মায়ের বুকের দুধ সংগ্রহ করে ওকে খাওয়ানো হচ্ছে। শুক্রবার রাতে তিনঘণ্টা পরপর দুই মিলি. করে ও আজ সকালে পাঁচ মিলি. পরিমাণ সংগ্রহ করা বুকের দুধ খাওয়ানো হয়েছে শিশুটিকে।
আশরাফুল হক কাজল আরও বলেন, চক্ষু চিকিৎসকেরাও দেখছেন শিশুটিকে। এক সপ্তাহের মধ্যেই শিশুটির চোখের রিপোর্ট পাওয়া যাবে। শিশুটির মা গাইনি, মেডিসিন, কার্ডিওলজি ও সার্জারি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
রোববার গুলিবিদ্ধ শিশু ও তার মায়ের জন্য একটি যৌথ মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে বলেও জানান তিনি।
এ আগে ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের সমর্থক দুগ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার সময় যুবলীগ কর্মী কামরুল ভূঁইয়ার বড় ভাইয়ের গর্ভবতী স্ত্রী নাজমা খাতুন ও চাচা মমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হন।
তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতেই অস্ত্রপচারের মাধ্যমে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির জন্ম হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশু ও তার মাকে ঢাকায় আনা হয়।
০১.০৮.২০১৫
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের










