গুলিস্তানে বিস্ফোরণ : ১৬ জনের মরদেহ হস্তান্তর
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ এএম, ৮ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানী সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ২টা পর্যন্ত লাশগুলো হস্তান্তর করা হয়।
ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবীর কুমার দাশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৬ জনের হস্তান্তরের পরও তিন জন নিখোঁজ আছেন। তারা আহত, না নিহত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হচ্ছেন, মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান বাবুল, নুরুল ইসলাম, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম আছিয়া, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন, আব্দুল হাকিম সিয়াম। এ ছাড়া নিখোঁজ রয়েছেন মেহেদী হাসান স্বপন, ইমতিয়াজ মোহাম্মদ ভুঁইয়া ও ইয়াসিন। এদের সন্ধানে স্বজনেরা হাসপাতালে এসেছেন।
বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, সেখানে আহত ১০ জন চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, নিহতদের মধ্যে ১৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস (৬০), হৃদয় (২০), নুরুল ইসলাম ভূঁইয়া ৫৫), মো. সিয়াম (১৯)।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে











