গৃহবধূ শাম্মী হত্যা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০৬ পিএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
রাজধানীর কল্যাণপুরে গৃহবধূ শামীমা লাইলা শাম্মী হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শাম্মীর লাশের ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর মতামত দিতে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠনের জন্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের প্রতি নির্দেশ দেওয়া হয়।
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এ রায় দেন।
আদালতে রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন গণমাধ্যমের খবর নজরে আনা আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
এর আগে হাইকোর্ট গত ২১ নভেম্বর এই মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলী ও ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদকে ৩ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন।
ধার্য তারিখে এই দুই কর্মকর্তা আদালতে হাজির হন। আদালত সেদিন তাদের বক্তব্য শুনে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আজ রায়ের জন্য দিন রেখেছিলেন। এর ধারাবাহিকতায় আজ এ রায় হয়।
গৃহবধূ শাম্মী হত্যা মামলা নিয়ে গত ৫ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এতে মামলার তদন্ত নিয়ে গড়িমসির অভিযোগের কথা বলা হয়।
প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খান, যার পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল দেন।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











