গৃহবধূর চুল কেটে নির্যাতন, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৭
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছা উপজেলার সলুয়া পূর্বপাড়া গ্রামে প্রতিবেশী কয়েকজন নারী-পুরুষ মিলে এক গৃহবধূকে (২৮) মারধর এবং তার চুল কেটে দিয়েছে। পরে ওই গৃহবধূর স্বামী রফিকুল ইসলামের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। এরপর রাতে মামলা দায়ের করার পর তাদের গ্রেফতার দেখানো হয়।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে এভাবে নির্যাতন করার পর তাকে উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সলুয়া পূর্বপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম (৪৫), ইমরান হোসেন (২৩), মোহাম্মদ আলীর স্ত্রী আজুফা বেগম (৪০), হাসানের স্ত্রী শিউলী বেগম (২৬), সালামের স্ত্রী রেহেনা (৪০), সিরাজুলের স্ত্রী বিউটি বেগম (৪২) ও জামাল হোসেনের স্ত্রী শাপলা বেগম (৩৫)। মামলায় ওই গ্রামে সিরাজুল ইসলামের ছেলে মিরাজ (২৭) ও মোহাম্মদ আলীর আরেক ছেলে জামাল হোসেনকে আসামি করা হয়েছে।
চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, আমি নকশীকাঁথা, বিছানা চাদরসহ বিভিন্ন প্রকার হাতের কাজ করি। এতে আমার ভালো আয় হয়। এ কারণে প্রতিবেশীদের ধারণা- আমার চরিত্র ভালো না। তাই তারা আমাকে বেদম মারধর করেছেন এবং মাথার চুল কেটে দিয়েছেন।
চৌগাছা থানার ওসি (তদন্ত) এস এম এনামুল হক বলেন, মামলার এজাহারভুক্ত সাত আসামিকে আজ সোমবার (২৭ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।
-জেডসি
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন








