গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, সারা শরীরে আঘাতের চিহ্ন
সাভার প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:২৭ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
ঢাকার সাভার উপজেলা থেকে হাসিনা বেগম নামে (৩০) এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে।
আজ সোমবার দুপুরে সাভারের সোবাহানবাগ এলাকার এখলাস উদ্দিনের বাড়ি থেকে হাসিনার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় তার স্বামী গরু ব্যবসায়ী আহসান হাবিবকে আটক করা হয়েছে।
হাসিনা বেগমের বাড়ি দিনাজপুর জেলার খাঁনসামা থানার টংগুয়া গ্রামে। হাফিজ উদ্দিন শিহাব নামের তার ১০ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।
পুলিশ জানায়, আজ দুপুরে নিজ ভাড়া ঘরের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুর লাশ দেখতে পান তার স্বামী। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ওই গৃহবধুর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার পা দিয়ে রক্ত ঝরছিলো।
এলাকাবাসীর অভিযোগ, ওই গৃহবধূকে হত্যা করে লাশ জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই ) আবুল কাসেম। তিনি জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






