ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৭:২০:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪৭ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার

রাজধানীর গোলাপবাগের একটি বাসা থেকে জোসনা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসা থেকে তার স্বামী স্বপন মিয়াকে (৪০) গলাকাটা এবং ছেলে ইফতি ও মেয়ে জোহাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে গোলাপবাগ এলাকার কাইয়ুমের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী জোসনা তার স্বামীর হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করতে চায়। এর জন্য তার দুই সন্তানকে আগেই ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। এ সময় স্বামী মারা গেছেন ভেবে নিজেও ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।