ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২১:৩৯:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

গোপালগঞ্জ সড়কে দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে লেগে দুই নারী যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত দুই নারী হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামের নুরু মোল্যার স্ত্রী রোমিচা বেগম (৫০) ও মুকসদুপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের মহিষতলী গ্রামের সুবল বালার স্ত্রীর শেফালি বালা (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মাদারীপুরের টেকেরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জে আসছিল ‘বন্ধন পরিবহন’র একটি যাত্রবাহী লোকাল বাস। বাসটি ভেন্নাবাড়ী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কয়েকটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। আহত হন ১৫ জন যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান তিনি।

-জেডসি