ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৯:৪৪:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

গোপালগঞ্জ সড়কে প্রাণ হারালেন দুই নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রামের কাছে মোটরসাইকেলের সঙ্গে টমটমের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার ভুতুরিয়া মোল্লাবাড়ি গ্রামের নাঈম মোল্লার স্ত্রী মানসুরা বেগম (২০) ও মানসুরা বেগমের শাশুড়ি মুর্শিদা বেগম (৫৫)।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, নাঈম মোল্লা স্ত্রী মানসুরা বেগম ও মা মুর্শিদা বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে ভুতুরিয়া গ্রামের বাড়ি থেকে বাগেরহাটের মোল্লারহাটে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। তাদের মোটরসাইকেল দেবগ্রাম পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টমটম তাদের ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই মানসুরা ও মুর্শিদা মারা যান।

গুরুতর নাঈমকে খুলনায় পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।

নাঈম বাগেরহাটের মোল্লাহাটে শ্বশুরবাড়ির এলাকার একটি মসজিদে ইমামতি করতেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

-জেডসি