গোপালগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কাঁঠাল থেকে কৃষকরা ৪ কোটি ৮০ লাখ টাকা আয়ের আশা করেছেন। এ জেলার মধ্যে সবচেয়ে বেশি কাঁঠাল ফলে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায়। এছাড়া গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় উপজেলায় অল্প-বিস্তর কাঁঠালের উৎপাদিত হয়। গোপালগঞ্জ জেলায় বাড়ির আঙ্গিনা ও রাস্তারপাশে সাধারণত কাঁঠালের আবাদ হয়। এ জেলায় কাঁঠালের কোন বাগান নেই। বৈশাখ মাসের শেষ থেকে জেলার কাঁঠাল পাকতে শুরু করেছে। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এ জেলায় কাঁঠাল পাওয়া যাবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার বলেন, এ জেলার ৫ উপজেলায় কমপক্ষে ৬০ হাজার কাঁঠাল গাছ রয়েছে। প্রতিটি গাছে গড়ে ২০টি কাঁঠাল ধরেছে। সে হিসেবে এ জেলায় আনুমানিক ১২ লাখ কাঁঠাল উৎপদিত হয়েছে। প্রতিটি কাঁঠাল গড়ে ছোট বড় দিয়ে গাছ থেকে ৪০ টাকা টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁঠাল বিক্রি করে জেলার কৃষকরা ৪ কোটি ৮০ লাখ টাকা আয় করবেন বলে আশা করা হচ্ছে। কাঁঠাল ক্রয় ও চালান ব্যবসার সাথে জড়িতরা আরো অন্তত ২৫ লাখ টাকা আয় করবেন । কাঁঠাল পরিবহন ও লোড-আনলোড করে পরিবহন এবং শ্রমিকরা ভ ভালো টাকা পাচ্ছেন। খুচরা ব্যবসায়ীরা এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে বলে জানান ওই কৃষি কর্মকর্তা। এখন জেলায় কাঁঠালের বাণিজ্য জমজমাট।
কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের রেজা আহমেদ বলেন, আমরা ১০টি গাছে অন্তত ৫০০ কাঁঠাল হয়েছে। আমি ৪০০ কাঁঠাল ৫০ টাকা দরে ২০ হাজার টাকায় বিক্রি করেছি। ১০০ কাঁঠাল নিজেরা খাব ও আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করব। কাঁঠাল উৎপাদনে কোন খাচর বা পরিচর্যা নেই। তাই বিক্রির পুরো টাকাই লাভ।
কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, গ্রীস্মের রসালো ফল কাঁঠাল। কম দামের এ ফলটি পুষ্টি গুণে ভরপুর। এটি আমাদের জাতীয় ফল। পাঁকা কাঁঠাল অনেকেরই পছন্দের খাবর। কাঁঠাল খেয়ে সব শ্রেণি পেশার মানুষ পুষ্টি পান। কাঁঠালের বিচি সবজি হিসেবে খাওয়া যায়। কাঁচা কাঁঠালের এঁচর অনেকের কাছেই প্রিয়। তাই কাঁঠালের ভক্ষণযোগ্য অংশই বেশি। কাঁঠালের তেমন কিছুই ফেলনা নয়।
গোপালগঞ্জ শহরের ব্যবসায়ী জাফর হোসেন বলেন, কাঁঠালের সময় ৩ মাস কাঁঠালের ব্যবসা করি। আগে যশোরসহ বিভিন্ন জেলা থেকে কাঁঠাল গোপালগঞ্জে আসত। সেই কাঁঠাল বিক্রি করতাম। এখন গোপালগঞ্জেও প্রচুর কাঁঠাল উৎপাদিত হয়। এসব কাঁঠাল গোপালগঞ্জেই বিক্রি হয়। এছাড়া বাইরের জেলা থেকেও কাঁঠাল আসছে। কাঁঠাল ভেদে প্রতিটি কাঁঠাল বিক্রি করে ২০ থেকে ৫০ টাকা লাভ করছি। এখন কাঁঠালের ভারা মৌসুম চলছে। বাজারে কাঁঠালের আমদানীও প্রচুর। বেচা-কোনাও ব্যপক। কাঁঠাল বিক্রি করে প্রতিদিন ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারছি।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ





