গোপালগঞ্জে ঘের পাড়ে সাম্মাম ফল চাষে চমক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
থাইল্যান্ডের বাঙ্গি জাতের ফল সাম্মাম পরীক্ষামূলকভাবে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জের কৃষক অবনি মন্ডল। কৃষি অফিস থেকে সহযোগিতা ও পরামর্শ নিয়ে তিনি ঘের পাড়ে মাত্র ৭০টি গাছ লাগিয়ে সফল হয়েছেন। আগামীতে আরও বেশি জমিতে সাম্মাম চাষ করবেন বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, বাংলাদেশের মাটিতে নতুন করে আবাদ হচ্ছে সাম্মাম। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এটি রকমেলন, সুইটমেলন, মাস্কমেলন, হানি ডিউ নামেও পরিচিতি। ফলটির বাইরের অংশ হলুদ এবং ভেতরের অংশ লাল। তবে খেতে খুবই মিষ্টি ও সুস্বাদু।
আরও জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক অবনি মন্ডল। প্রায় ৩০ বছর ধরে তিনি ঘেরে মাছ চাষ ও ঘের পাড়ে বিভিন্ন সবজি চাষ করে থাকেন। কিন্তু এ বছর তিনি পরীক্ষমূলকভাবে থাইল্যান্ডের বাঙ্গি জাতের ফল সাম্মাম চাষ করেছেন। আর তাতেই মিলেছে সফলতা।
চলতি বছরের মে মাসে বাজার থেকে মাত্র ৫০০ টাকার বীজ কেনেন। পঁচা কচুরিপানার মাধ্যমে বীজ থেকে চারা বের করে ১৫ দিনের মাথায় ঘেরের দুই পাড়ে ৭০টি গাছ রোপণ করেন তিনি। এরপর ৩০ দিনেই প্রতিটি গাছে ফল আসতে শুরু করে। ৪৫ দিনে প্রতিটি ফলের ওজন হয় দেড় থেকে দুই কেজি। প্রতিটি ফল কেজি দরে বিক্রি করছেন ১০০-১২০ টাকা। এ পর্যন্ত ১৫ হাজার টাকার ফল বিক্রি করেছেন। আরও পাঁচ হাজার টাকার ফল বিক্রি করবেন।
কৃষক অবনি মন্ডল বলেন, নাতিকে নিয়ে গোপালগঞ্জ বাজারে গিয়েছিলাম। সেখানে নাতি সাম্মাম ফল দেখে খেতে চায়। পরে ১৬০ টাকা দিয়ে একটি সাম্মাম ফল কিনি। ওই দিন এই ফল দেখে চাষ করার ইচ্ছা জাগে। পরে কৃষি অফিস থেকে সহযোগিতা ও পরামর্শ নিয়ে ঘেরে চাষ করি। ৪৫ দিনেই প্রতিটি ফল কেজি দরে ১০০-১২০ করে বিক্রি করেছি। খুবই লাভজনক একটা ফসল। আগামীতে আরও বেশি জমিতে চাষ করব।
কৃষক অবনি মন্ডলের ছেলে সুশান্ত মন্ডল বলেন, সাম্মাম ফল চাষের প্রথম থেকেই আমি বাবার সঙ্গে থেকে সাহায্য করছি। ভালো ফলনও পেয়েছি। কৃষি অফিস থেকেও অনেক সহযোগিতা ও পরামর্শ পেয়েছি। আগামীতে আরও বেশি জমিতে চাষ করার ইচ্ছা আছে।
গোপালগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ কুমার রায় বলেন, সাম্মাম হচ্ছে থাইল্যান্ডের বাঙ্গি ফলেরই একটি জাত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এটিকে রকমেলন, সুইটমেলন, মাস্কমেলন, হানি ডিউ নামে জানে। এটি অল্প দিনে স্বল্প খরচের খুব লাভজনক একটা ফসল। বাণিজ্যিকভাবে চাষে কৃষকরা খুবই লাভবান হবেন বলে আমি মনে করি। আমি আশপাশের কৃষকদের আহ্বান জানাব সাম্মাম চাষে আগ্রহী হওয়ার জন্য।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



