গোবিন্দর সঙ্গে একই মঞ্চে ইধিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
শীতের আমেজে গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন টলিউড তারকারা। সম্প্রতি ভারতের মথুরাপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মঞ্চ মাতাতে হাজির হয়েছিলেন বলিউডের এক সময়ের 'ড্যান্সিং কিং' গোবিন্দ। তবে দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক ছিল সেই একই মঞ্চে টলিউড সেনসেশন ইধিকা পালের উপস্থিতি।
বলিউডের প্রভাবশালী এই অভিনেতার সঙ্গে মঞ্চ শেয়ার করার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইধিকা। নিজের অনুভূতি ভাগ করে নিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকে তার সিনেমা দেখে আর গান শুনে বড় হয়েছি। তার মতো একজন কিংবদন্তির সঙ্গে মঞ্চে থাকাটা আমার জন্য অত্যন্ত উত্তেজনার ছিল। অভিজ্ঞতাটি এক কথায় অসাধারণ।’
ইধিকা আরও জানান, কেবল মঞ্চ ভাগ করাই নয়, গোবিন্দর জনপ্রিয় গানের তালে পা মেলানো ছিল তার কাছে উপরি পাওনা। আলাপচারিতার এক পর্যায়ে গোবিন্দ ইধিকার ‘কিশোরী’ গানটির প্রশংসা করেন এবং তার আগামী কাজের জন্য শুভকামনা জানান।
প্রিয় তারকার মুখ থেকে নিজের কাজের প্রশংসা শুনে আপ্লুত ইধিকা বলেন, ‘উনি আমার গান শুনেছেন এবং প্রশংসা করেছেন- এটি শোনার পর আমার কাজের উৎসাহ কয়েক গুণ বেড়ে গিয়েছে।’
উল্লেখ্য, ‘খাদান’ সিনেমার মাধ্যমে টলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ইধিকা পাল। ছবির গানগুলো এখনো দর্শকদের মুখে মুখে ঘোরে। সম্প্রতি ‘প্রজাপতি ২’ ছবিতে দেবের সঙ্গে তার জুটি এবং সাবলীল অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে নতুন কোনো সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিভিন্ন স্টেজ পারফরম্যান্স এবং ইভেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬









