ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৮:১৪:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন: একই পরিবারের ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

গাজীপুর নগরীর ইসলামপুরে গতকাল বুধবার রাতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- শাহ আলম (৩৮), তার স্ত্রী মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়জিদ (৮) এবং মেয়ে ফাতিমা (৪)। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। পরিবারটি ইসলামপুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, মনিরা রাত ৯টার দিকে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালান। এর আগেই সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে পুরো বাসায় তা ছড়িয়ে পড়েছিল। এতে ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তারা মারা যান।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাওসার চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন।