গ্রিনল্যান্ডে হিমবাহে বরফ জমলেও চিন্তিত বিজ্ঞানীরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
গত দুই যুগেরও বেশি সময় ধরে গলে চলেছিল গ্রিনল্যান্ডের বৃহত্তম ও রহস্যজনক হিমবাহ ‘জ্যাকবশভন’। কিন্তু হঠাৎ করে সেই হিমবাহটি গলে যাওয়ার হার কমে গিয়ে উল্টো জমতে শুরু করেছে।
আপাতদৃষ্টিতে এটিকে সুখবর মনে হলেও জ্যাকবশভনের এ রহস্যজনক আচরণে রীতিমতো চিন্তিত বিজ্ঞানীরা। কারণ হঠাত্ করে এর কিছু অংশে যে বরফ জমছে তা গলতে শুরু করলে সমুদ্রের উচ্চতাও অস্বাভাবিকভাবে বেড়ে যাবে।
দীর্ঘমেয়াদে বড় ধরনের দুর্যোগেরও আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। গবেষণাপত্রটি গত সোমবার প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার জিওসায়েন্স’-এর সংখ্যায়।
নাসার গবেষণা দলের প্রধান আলা খাজেন্দারের মতে, উষ্ণায়নের কারণে বিশ্বের জলবায়ু দ্রুত পরিবর্তনের জন্য এই অস্বাভাবিক আচরণ করছে হিমবাহটি।
২০০৩ থেকে ২০১৬, এই ১৪ বছরে উপর থেকে নিচ পর্যন্ত হিমবাহটি প্রায় ৫০০ ফুট পাতলা হয়ে গিয়েছিল। কিন্তু ২০১৬ সালের পর থেকে একটু একটু করে পুরু হতে শুরু করেছে হিমবাহটি। হিমবাহের যে দিকটি আটলান্টিক মহাসাগরের দিকে অবস্থিত সেই দিকের পানি হঠাত্ করে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে বরফ জমছে হিমবাহে।
আশির দশকের মাঝামাঝি সময়ের পর উত্তর আটলান্টিকের পানি এতটা ঠান্ডা হয়নি। তবে আটলান্টিক মহাসাগরের ঠিক কোন অংশের পানির তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে তার কারণ জানতে পারেনি বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা এখন সেই অংশের সন্ধান করছেন। তাদের মতে, আটলান্টিক মহাসাগরের ঐ অংশের সন্ধান পেলেই কেবল জানা যাবে কী কারণে পানি এতোটা ঠান্ডা হচ্ছে।
আলা খাজান্দার বলেন, জ্যাকবশভনের রহস্যজনক আচরণের বিষয়টি প্রথমে আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। গত বিশ বছরের ধারার সঙ্গে মিল নেই এর সাম্প্রতিক বছরগুলোর আচরণ। আগে এটি খুব দ্রুত গলত এবং সাগরের দিকে ধাবিত হতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে হিমবাহটি খুব ধীরে ধীরে গলছে। তারপরও হিমবাহটির কারণে বাড়ছে সমুদ্রের উচ্চতা। আর হিমবাহের যে অংশে অস্বাভাবিকভাবে বরফ জমেছে সেটি পুরোপুরি গলে গেলে সমুদ্রের উচ্চতা দুই ফুটের মতো বৃদ্ধি পাবে। —সিএনএন
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









