গ্রীষ্ম শেষে
মনিজা রহমান | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৫৫ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার
গ্রীষ্ম নিয়ে কোন মাতম ছিল না কস্মিনকালে
এই শহরে এসে দেখলাম মানুষের আদেখলেপনা!
আশ্লেষে পান করছে প্রকৃতির সবটুকু রঙ, রূপ, গন্ধ
আদিগন্ত সবুজের এমন শোভা টেকেনা বেশীদিন!
বাড়ির উঠানে জংলী গোলাপগুলি গন্ধবিহীন,
রঙের তীব্রতায় তবু সে মনোরঞ্জন করে ক্লান্ত পথিকের,
গৃহস্থকে করে ঐশ্বর্যমণ্ডিত
এক সময় সেও ঝরে যায়!
গ্রীষ্ম বড় ক্ষণস্থায়ী, মানুষের যৌবনের মত
শ্রশ্রুমণ্ডিত সুদর্শন যুবকের বাহুতে
প্রেমিকার নাম লেখা উল্কি যেমন!
গ্রীষ্ম হল দাবড়ে বেড়ানো
দৃশ্য থেকে দৃশ্যান্তরে!
ক্রমে ছোট হয়ে আসে দিবসের আয়ু,
ঝুপ করে সন্ধ্যা নামে,
বাতাসে ঘ্রাণ নিতে থাকি অনাগতের
আগত মৌসুমের প্রথম পদক্ষেপটুকু
কান পেতে শুনি!
চোখ পড়ে পাশের বাড়ির খোলা জানালায়,
খোলামেলা পোষাক পরা কলম্বিয়ান যুবতী
অর্ধেক শরীর বের করে কি যেন দেখে!
দিনশেষের আলো ঠিকরে ওঠে ওর অনাবৃত শরীরে
সহসা জানালা বন্ধ হয়ে যায়!
হিমেল বাতাস এসে এলোমেলো করে দেয় সবকিছু!
রাত গভীর হলে তুর্কি সুপারের দরাজ সুর
ভেসে আসে না আর,
ফেলে আসা ইস্তাম্বুল শহরকে
ফিরে পায় সে যে গানে!
এখন শুধু জানালার কপাট লাগাই
আরো বেশী ঘন, ঘনিষ্ঠ হই!
উষ্ণতা খুঁজি ভারী পোষাকে!
উষ্ণ দীর্ঘশ্বাসে ভাবতে থাকি,
`আমাদের গেছে যে দিন,
একেবারেই কি গেছে!`
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



