গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন কাবেরী মৈত্রেয়
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বিশ্বব্যাপী অন্যতম বড় যুব সংগঠন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৩’ এর জন্য মনোনীত হয়েছেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কাবেরী মৈত্রেয়। বাংলাদেশে আর্থ-সামাজিক খাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ক যুবকদের উদ্বুদ্ধকরণ এবং নারীর ক্ষমতায়নে অবদান রাখার স্বীকৃতস্বরূপ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
চলতি বছরের মার্চ মাসে দুবাইতে অনুষ্ঠিত বিশ্ব যুব নেতৃত্ব সম্মেলনে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
তরুণদের সামাজিক কাজ, উদ্যোক্তা তৈরি, গণতন্ত্র, উন্নত বিশ্বের জন্য টেকসই উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করে প্রতি বছর ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট’র মাধ্যমে অনুপ্রেরণাদায়ী তরুণদের তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৩’, ‘দি এমার্জিং লিডার অ্যাওয়ার্ড ২০২৩’ এবং ‘গ্লোবাল ইয়ুথ এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড ২০২৩’ এ তিন ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন তরুণদের পুরস্কার দেওয়া হবে।
গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সংগঠনটি বিশ্বের বিভিন্ন প্রান্তে যুবকদের উন্নয়নে কার্যক্রম পরিচালনাকারীদের স্বীকৃতি দিয়ে থাকে।
গত এক যুগ ধরে লেখনির মাধ্যমে আর্থিক খাতের টেকসই উন্নয়নে প্রতিবন্ধকতা, অব্যবস্থাপনাগুলো সমাজের সামনে তুলে এনেছেন কাবেরী মৈত্রেয়। এছাড়া কৃষিতে সচেতনতা তৈরি, সামাজিক আন্দোলন ও নারীর ক্ষমতায়নে কাজ করছেন এ নারী সাংবাদিক।
২০১৪ সালের মার্চ থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরে জেষ্ঠ্য প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। একাত্তর টেলিভিশনে যোগদানের আগে তিনি দৈনিক আমাদের সময় আর অর্থনীতি প্রতিদিনে কাজ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ২০১১ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন কাবেরী।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




