‘গ্লোবাল এইচআর লিডার’ অ্যাওয়ার্ড পেলেন শামীমা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের মর্যাদাপূর্ণ ‘দি টপ মোস্ট গ্লোবাল এইচআর লিডার’ অ্যাওয়ার্ড পেয়েছেন নিটল নিলয় ডিভিশনের মানবসম্পদ বিভাগের প্রধান শামীমা আক্তার খানম। সম্প্রতি ভারতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
পুরস্কারটি সিএইচআরও গ্লোবাল এবং ওয়ার্ল্ড ফেডারেশন অব এইচআর প্রফেশনালস দ্বারা অনুমোদিত। এই তালিকায় সেসব এইচআর লিডার এবং পেশাদারদের নাম স্থান পেয়েছে যাদের প্রতিভা, নৈতিক আচরণ এবং পেশাদারিত্ব ও কর্মদক্ষতার সফল প্রয়োগের মাধ্যমে মূল্যবোধ তৈরি করেছে।
তিন দশকের দীর্ঘ যাত্রায়, ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস ১৩৩টিরও বেশি দেশ থেকে হাজার হাজার পেশাদারদের উপস্থিতি একত্রিত করছে এবং এটি বিশ্বব্যাপী এইচআর পেশাদারদের জন্য বৃহত্তম মিলনস্থলগুলোর মধ্যে একটি।
কৌশলগত এবং উদ্ভাবনী এইচআর এক্সিকিউটিভ হিসেবে অবদান এবং পেশাগত অর্জনের জন্য শামীমাকে পুরস্কৃত করা হয়েছে।
১৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নিটল নিলয় গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নিটল নিলয় ডিভিশনের এইচআর বিভাগের নেতৃত্ব দিচ্ছেন শামীমা। তিনি বেশ কয়েকটি ব্যবসায়িক পোর্টফলিও দেখাশোনা করছেন। তিনি ব্যবসায়িক সাফল্য অর্জনকারী এইচআর কৌশলগুলির বিকাশ ও বাস্তবায়নে অসাধারণ সহায়তা প্রদানের সক্ষমতা প্রমাণ করেছেন। এইচআর, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, স্ট্র্যাটেজিক এইচআর এবং অ্যাডমিনিস্ট্রেশনে তার ১৫ বছরের বেশি অভিজ্ঞতা।
শামীমা গণিতে স্নাতক এবং স্নাতকোত্তরসহ এইচআর-এ এমবিএ সম্পন্ন করেছেন। তিনি আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলসিএমসি কোর্স সম্পন্ন করেছেন এবং লন্ডন কর্পোরেট ট্রেনিং (এলসিটি), লন্ডন, ইউকে থেকে অ্যাডভান্স স্ট্র্যাটেজিক এইচআর ম্যানেজমেন্টে ডিপ্লোমা করেছেন।
পুরষ্কারটি পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে শামীমা বলেন, আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য আয়োজক এবং জুরিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বদা বিশ্বাস করি এটি আমার সংস্থার অর্জন। আমি আমার তত্ত্বাবধায়ক-ব্যবস্থাপনা পরিচালক এবং সেইসঙ্গে আমার অসাধারণ টিম এবং সহকর্মীদের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই।’
এর আগে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক এইচআরএম কংগ্রেস দ্বারা মোস্ট ইনোভেটিভ এইচআর লিডারস ২০১৮ এবং ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস ২০২০-এর ৫০১ ফ্যাবুলাস গ্লোবাল এইচআর লিডারস হিসেবে পুরস্কৃত হন শামীমা।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

