ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

ঘন ঘন লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৪ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় ঘন ঘন লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। গ্যাস স্বল্পতার কারণেই এমনটি ঘটছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

নসরুল হামিদ তার ফেসবুক পোস্টে লেখেন, গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে।

তিনি আরও লেখেন, যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহ অন্যান্য সব দেশের মতো আমাদেরকেও সমস্যায় ফেলেছে। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।