ঘরমুখো যাত্রায় ২৭ মে’র ট্রেন টিকিট বিক্রি শুরু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ১৭ মে ২০২৬ রবিবার
ফাইল ছবি।
পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে ট্রেনের অগ্রিম আসনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে শেষ দিনের ট্রেন, অর্থাৎ ২৭ মে’র টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারের ঈদযাত্রার শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
আজ রোববার (১৭ মে) সকাল থেকে দুই ধাপে টিকিট বিক্রি শুরু হয়। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু করা হয়।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের পাঁচ দিনের অগ্রিম টিকিট নির্ধারিত সময় অনুযায়ী ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে— ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে; ২৪ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৪ মে; ২৫ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৫ মে; ২৬ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৬ মে এবং আজ বিক্রি হচ্ছে ২৭ মে’র টিকিট
এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রায় সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকিট নেওয়া যাবে। তবে ঈদযাত্রার অগ্রিম টিকিট ফেরত (রিফান্ড) করা যাবে না।
যাত্রীদের চাপ সামলাতে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ঈদ সামনে রেখে অনলাইনে টিকিট বিক্রিতে ব্যাপক চাপ দেখা যাচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে সংশ্লিষ্টরা। অনেকে বলছেন, কয়েক মিনিটের মধ্যেই টিকিট শেষ হয়ে যাচ্ছে, ফলে অনলাইনে সার্ভার ব্যবস্থাপনা আরও উন্নত করার দাবি উঠেছে।
ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ ট্রেন, অতিরিক্ত কোচ সংযোজন এবং স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











