ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১:১২:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ঘরে ঢুকে মা-ছেলেকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- ছেলে আমজাদ হোসেন মুকুল (৫৫) ও তার মা রিজিয়া খাতুন (৯৩)।

বুধবার দিবাগত রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমজাদ হোসেন মুকুল অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। তাদের বাড়ি একই এলাকায়।

উল্লাপাড়া থানার ওসি কৌশিক আহমেদ জানান, স্ত্রী ও তিন সন্তান শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে বৃদ্ধ মাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমজাদ হোসেন মুকুল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে ঘরে ঢুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

সকালে স্থানীয়রা তাদের ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান। এর পর তারা পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।

-জেডসি