ঘরে ঢুকে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
গাইবান্ধায় ঘরে ঢুকে এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অমিত হাসান (২০) নামের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অমিত হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
অমিত হাসান সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের তিনদহ গ্রামের সাদা মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। পরে ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই অমিত হাসান মেয়েটির মুখ চেপে ধরে। একপর্যায়ে তাকে ঘরের ভেতর ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে অমিতকে আটক করে।
পরদিন সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ভুক্তভোগীসহ দুজনকেই থানায় নিয়ে যায় পুলিশ। পরে শনিবার সকালে এ ঘটনায় মেয়েটির মা ফিরোজা বেগম বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ বোয়ালি ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রাম থেকে নবম শ্রেণির স্কুলশিক্ষার্থীকে উদ্ধার ও ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
আব্দুর রউফ বলেন, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু





