ঘরের মাঠে শচীনকে টপকে নতুন ইতিহাস কোহলির
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ ভারত ইতিমধ্যেই ২-০ পকেটে পুরে ফেলেছে। রোববার অর্থাৎ আজ সিরিজের তৃতীয় ও নিয়মরক্ষার ম্য়াচ খেলছে রোহিত শর্মার দল। সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলি ৮৭ বলে ১১৩ রান করার পর, সিরিজের শেষ ম্যাচে দুরন্ত মেজাজে শতরান করলেন। একইসঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ৪৬তম শতরান করে দুই রেকর্ডের মালিক হলেন ‘কিং কোহলি’।
তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে শুভমান গিল (৯৭ বলে ১১৬) ও বিরাট কোহলি করেন (১১০ বলে ১৬৬)। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান তুলে নিল টিম ইন্ডিয়া। বিরাটের ব্য়াটে এদিন একাধিক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে গেল। লেখা হল নতুন ইতিহাস। কোহলি টপকে গেলেন শচীন তেন্ডুলকর ও মাহেলা জয়বর্ধনেকে।
কোহলি আবার এদিন বুঝিয়ে দিলেন যে, তিনি যেদিন ফর্মে থাকেন, সেদিন বিপক্ষ শুধুই নীরব দর্শক হয়ে যায়। এদিনও ঠিক তাই হল। কোহলি তার ক্যারিয়ারে ৪৬ তম আন্তর্জাতিক ওয়ানডে শতরানের স্বাদ পেলেন। সিরিজের দ্বিতীয় সেঞ্চুরিও এল তার ব্যাট থেকে। কোহলি এদিন কিংবদন্তি শচীনের জোড়া রেকর্ড ভেঙে দিলেন। ঘরের মাঠে শচীনের ঝুলিতে ছিল ২০টি আন্তর্জাতিক ওয়ানডে শতরান। ১৬৪ ম্যাচে শচীন সেই নজির গড়েছিলেন। কোহলি ঘরের মাঠে ২১তম ওয়ানডে শতরান করলেন ১০৫ ম্যাচে।
এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোহলি এখন বিশ্বের সবচেয়ে বেশি রান শিকারি ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে চলে এলেন। কোহলি পেরিয়ে গেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে। তার রান ১২ হাজার ৬৫০। কোহলির ২৬৯ ম্যাচে রান ১২ হাজার ৭৫৪। এই তালিকায় শীর্ষে রয়েছেন শচীন। তার রান ১৮ হাজার ৪২৬।
এক দিনের ক্রিকেটে সচিনের ৪৯টি শতরান রয়েছে। ৪৬টি শতরান হল কোহলির। কিন্তু অনেক কম ইনিংসে ৪৬টি শতরান করেছেন তিনি। শচীন ৪৬টি শতরান করতে নিয়েছিলেন ৪৩১টি ইনিংস। কোহলি নিলেন মাত্র ২৬৯টি ইনিংস।
তিরঅনন্তপুরমে কোহলি শেষ পর্যন্ত ১১০ বলে ১৬৬ রান করেছেন। ইনিংসে ৮টি ছক্কা মেরেছেন তিনি। এই ম্যাচেই এক দিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারলেন তিনি। এক দিনের ক্রিকেটে চার বার ১৫০-র বেশি রান করেছেন তিনি। এই নজির অবশ্য রয়েছে রোহিত শর্মার নামে। এক দিনের ক্রিকেটে ৮ বার এক ইনিংসে ১৫০ রানের বেশি করেছেন তিনি।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



